সাইবার নিরাপত্তায় এআই-নির্ভর অ্যাপ ‘স্বাধীন বাংলা’
স্মার্টফোনে ম্যালওয়্যার, ফিশিং লিংক, ভুয়া অ্যাপ ও ডিজিটাল আর্থিক প্রতারণার ঝুঁকি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নিরাপত্তা অ্যাপ ‘স্বাধীন বাংলা এআই সিকিউরিটি’ তৈরি করেছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফ্রেড ইন্টেলিজেন্স লিমিটেড। অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য তৈরি এই অ্যাপের লক্ষ্য হুমকি আসার আগেই তা শনাক্ত করে ঠেকানো। এর মধ্যে রয়েছে ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত করা, সন্দেহজনক ওয়েবসাইট ও লিংকে প্রবেশের আগে সতর্ক করা এবং মোবাইল আর্থিক সেবা, ব্যাংকিং, মার্চেন্ট ও মোবাইল অপারেটরের অ্যাপ ব্যবহারে নিরাপত্তা বাড়ানো।
০২:৪৫ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার